দিলীপের গ্রেফতারির দাবি তুলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক

খবর লাইভ : বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না, সরাসরি এই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণও করেছেন ডায়মন্ড হারবারের সংসদ।

মঙ্গলবার ডায়মন্ড হারবারে ওই প্রসঙ্গে বলতে গিয়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের প্রসঙ্গ এনেছেন অভিষেক। তিনি বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না?’’

আরও পড়ুনঃ পর্ষদের উপর ক্ষুব্ধ বিচারপতি , সভাপতির হাজিরা প্রত্যাহার করলেন

ওই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক। তিনি বলেন, কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন। তা হলে তা সুনিশ্চিত করুন। দিলীপকে কেন গ্রেফতার করা হবে না? আদালতের কাছে প্রশ্ন রাখছি।’’ দিলীপের গ্রেফতারির দাবি নিয়ে যে ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক, তা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago