খবর লাইভ : প্রাথমিকের ফর্ম পূরণের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এক সপ্তাহের জন্য বাড়ানো হল সময়সীমা। সমস্ত আবেদনকারীই এই সুবিধা পাবেন। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পর্ষদ জানিয়েছে, এক সপ্তাহের জন্য সময়সীমা তো বাড়ানো হচ্ছেই। প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে।প্রসঙ্গত, আজই ছিল প্রাথমিকে আবেদন জমা দেওয়ার শেষ দিন।
আগামী ১১ ডিসেম্বর টেটের দিন ঘোষণা হয়েছে। প্রায় ৬ বছর পর টেট হচ্ছে এ রাজ্যে।এক সপ্তাহ আগে পর্যন্ত ৭ লক্ষের উপরে আবেদন পড়েছে এই পরীক্ষার জন্য। এর আগে ২০১৭ সালে এই সংখ্যাটা ছিল ২ লক্ষের মতো। বোঝাই যাচ্ছে, এ বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা কতটা তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুনঃ ঋণ দেওয়ার নামে প্রতারণা! কাটোয়া থানার জালে ৪ অভিযুক্ত
চলতি বছরের সেপ্টেম্বর মাসে পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে টেটের দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, ১১ হাজারের বেশি শূন্যস্থান রয়েছে। ১১ হাজার শূন্যপদের যোগ্য তাঁরাই, যাঁরা টেট পাশ করে গিয়েছেন। ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন তাঁরা যেমন আবেদন করতে পারবেন, যাঁরা এখন আন্দোলন করছেন তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন। স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই এই নিয়োগ হবে বলে আশ্বস্ত করেন তিনি। জানান, ডিভিশন অব মার্কস প্রকাশ করা হবে। শুধু তাই নয়, স্বচ্ছতার কথা মাথায় রেখে ইন্টারভিউয়ের ভিডিয়োগ্রাফিও করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…