অখিলের পদত্যাগের দাবিতে রাজভবনে শুভেন্দু!

খবর লাইভ : অখিল গিরির  পদত্যাগের দাবি নিয়ে সোমবার রাজভবনের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে রাজ্যপাল এদিন শহরে না থাকায় সচিবের কাছে অভিযোগ জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা। আর রাজভবন থেকে বেরিয়েই শুভেন্দু জানান, অখিল গিরিকে বরখাস্ত না করা হলে জোরালো আন্দোলনে নামবে বিজেপি। পাশাপাশি এদিন রাজ্যপালের ‘নীরব’ ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু বলেন, একজন মায়ের সমান মহিলার প্রতি কদর্য ভাষায় বক্তব্য রেখেছেন রাজ্যেরই একজন মন্ত্রী। আমরা শনিবার থেকে রাজ্যপালকে মেল করেও কোনও উত্তর পাইনি। আর সেকারণেই ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে রাজভবনে আসা।

শুভেন্দু এদিন রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা লিখিতভাবে একটা দাবি জানালাম। তবে এটা আবেদন নয়। মুখ্যমন্ত্রী যখন কিছু করেননি, সংবিধানে রাজ্যপালের সেই অধিকার আছে। উনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন। ইম্ফল, চেন্নাই বা দিল্লি যেখানেই থাকুন, মুখ্যমন্ত্রীকে বলুন যেন মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রীকে স্যাক  করেন। শুভেন্দু বলেন, আমরা রাজ্যপালের ভূমিকায় আশ্চর্য হয়েছি। ওঁর তরফে কোনও টুইট নেই সোশ্যাল মিডিয়াতেও বক্তব্য নেই, রাজভবনের তরফ থেকেও কোনও বার্তা নেই।

শুভেন্দুর আরও অভিযোগ, দেশের রাষ্ট্রপতিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতেই হবে। এর অন্যথা হলে বিজেপি, সামাজিক সংগঠন, সংবেদনশীল নাগরিক প্রত্যেকে পথে নেমে প্রতিবাদ করবে। পাশাপাশি বিধানসভার আগামী অধিবেশনের আগে মন্ত্রী বরখাস্ত না হলে, বিজেপির বিধায়করা শিষ্টাচার মেনে জোরাল প্রতিবাদ বিধানসভার ভিতরেও করবেন বলে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago