খবর লাইভ : রণতরী থেকে উদ্ধার হল নৌসেনা আধিকারিকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ।নিজের সার্ভিস রিভালবার দিয়েই ওই আধিকারিক আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার মুম্বই হারবারের কাছে ঘটনাটি ঘটেছে।আত্মহত্যা নাকি খুন, তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে কোলাবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হ্যাপি সিংহ তোমর। আইএনএস চেন্নাই যুদ্ধজাহাজের যান্ত্রিক দিক দেখভাল করতেন। স্ত্রীকে নিয়ে নেভি নগরের সরকারি আবাসনে থাকতেন হ্যাপি। জেজে হাসপাতালে ওই নৌসেনা আধিকারিকের দেহের ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
সূত্রের খবর, হ্যাপি সার্ভিস রিভলভার দিয়ে নিজের বুকে গুলি করেছেন বলে সহকর্মীরা দাবি করেছেন। তবে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃতের মোবাইল ফোনটি উদ্ধার করে সেটি খতিয়ে দেখা হচ্ছে। জানার চেষ্টা হচ্ছে, ব্যক্তিগত কোনও সমস্যা তিনি মানসিক রোগে ভুগছিলেন কি না।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…