ঋণ দেওয়ার নামে প্রতারণা! কাটোয়া থানার জালে ৪ অভিযুক্ত

খবর লাইভ : কাটোয়া থানার পুলিশের তৎপরতায় ঋণ দেওয়ার নামে প্রতারণার পর্দা ফাঁস। ধৃত ৪ অভিযুক্ত। কাটোয়ার এক শিক্ষকের অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়।

স্থানীয় হাইস্কুলের শিক্ষক অনিমেষ সরকার (Animesh Sarkar) কাটোয়া থানায় (Katwa PS) অভিযোগ জানান, ২০১৯-এ বাবার চিকিৎসার জন্যে তিনি স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুড়ো প্রামাণিক থেকে ৫লক্ষ টাকা ধার নেন। কিন্তু তারপর থেকে চড়া হারে তাঁকে সুদ দিতে চাপ দিতে থাকেন বুড়ো। অনিমেষ সরকারের দাবি ইতিমধ্যেই তিনি প্রকৃত ঋণের পরিমাণের চেয়ে বেশি পরিশোধ করেছেন। কিন্তু বুড়ো ও তাঁর সাঙ্গপাঙ্গোরা শিক্ষককে অন্যান্য মহাজনদের কাছ থেকে আরও ঋণ নিতে বাধ্য করে জালে ফাঁসিয়ে দেন।

আরও পড়ুনঃ বেফাঁস মন্তব্যর জের, অখিল গিরির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে

এরপরেই ঋণ পরিশোধ করতে তাঁকে ও তাঁর পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অনিমেষের। এমনকী, ঋণ শোধ করতে তাঁর বাড়ি বিক্রি করার জন্য চাপ দেওয়া হয়। ঋণ পরিশোধ না করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ।
কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক জানান, ইতিমধ্যেই মারা গিয়েছেন মূল অভিযুক্ত বুড়ো প্রামাণিক। তাঁর স্ত্রী এরপর টাকার জন্য চাপ দিতে থাকেন। এই ঘটনায় মোট ১১জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ। দ্রুত তল্লাশিতে ১১জনের মধ্যে চারজন ধরা পড়েছে। টেলিফোন ময়দানের পীযূষকান্তি দে, কাটোয়া লাইন পাড়ের সন্দীপকুমার কোণার, খেপাকালীতলার চঞ্চলকুমার দে ও মণ্ডলপাড়ার মৃণালকান্তি সুরকে গ্রেফতারে করে পুলিশ। তবে একনও অধরা মূল অভিযুক্তর স্ত্রী। ধৃতদের কাটোয়ার ACJM আদালতে তুলে ১৪দিনের হেফাজতে চাইবে পুলিশ। এই চক্রে আর কে কে জড়িত সেই বিষয়ে জানতে তদন্ত ও তল্লাশি জারি রয়েছে।

 

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago