কামড় কাণ্ডে অভিযুক্ত পুলিশকর্মীকে তলব

খবর লাইভ : প্রাথমিকের চাকরিপ্রার্থীর হাতে পুলিশকর্মীর কামড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মহিলা কনস্টেবলকে আগামী সোমবার জিজ্ঞাসাবাদের সম্ভাবনা৷ ইতিমধ্যেই এই ঘটনায় ইভা থাপা নামে অভিযুক্ত মহিলা পুলিশকর্মীকে চিহ্নিত করা হয়েছে৷ শুক্রবারই লালবাজারের পক্ষ থেকে এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

শুধু ইভা থাপাই নন, যার হাতে কামড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই প্রাথমিকের চাকরিপ্রার্থী অরুণিমা পালকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর৷
বুধবার ক্যামাক স্ট্রিটে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অংশ নেন অরুণিমা পাল৷ অভিযোগ, বিক্ষোভ সরাতে গিয়ে ইভা থাপা নামে ওই মহিলা কনস্টেবল অরুণিমার হাতে কামড়ে দেন৷ এই অভিযোগ সামনে আসতেই তীব্র বিতর্ক ছড়ায়৷ অভিযোগের আঙুল ওঠে বেবি তামাং নামে পুলিশের এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে৷

পুলিশের পক্ষ থেকে অবশ্য অরুণিমার বিরুদ্ধেও পাল্টা ওই পুলিশকর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ তোলা হয়৷ অরুণিমাকে গ্রেফতারও করে পুলিশ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago