হিমাচল বিধানসভা নির্বাচন : ২৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা,৫৫ শতাংশ প্রার্থীই কোটিপতি

খবর লাইভ :  হিমাচল  প্রদেশ বিধানসভার ৬৮ টি আসনের জন্য শনিবার ভোটগ্রহণ পর্ব শেষ । ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ৮ ডিসেম্বর।অন্যান্য বারের তুলনায় এবারের নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীর সংখ্যা বেশি। হিমাচল নির্বাচনে দাঁড়ানো প্রায় ২৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত আছে । তার মধ্যে কংগ্রেস প্রার্থীর সংখ্যাই সবচেয়ে বেশি।কংগ্রেসের ৬৮ প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। অন্যদিকে, ৬৮ জন বিজেপি প্রার্থীর মধ্যে ১২ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। আম আদমি পার্টিও অপরাধমূলক রেকর্ডযুক্ত প্রার্থীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই। দলটি রাজ্যের ৬৮টি বিধানসভা আসনের মধ্যে ৬৭ টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে ১২ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে।হিমাচল প্রদেশে মোট ৪১২ জন প্রার্থী ভোটে রয়েছেন, যার মধ্যে ৯৪ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অর্থাৎ প্রায় ২৩ শতাংশ প্রার্থী অপরাধী প্রেক্ষাপটের। থিওগ আসন থেকে সিপিআই-এম প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে সর্বাধিক ৩০ টি মামলা রয়েছে। সিমলা জেলার, কাসুমপাতি আসনের সিপিআই(এম) প্রার্থী কুলদীপ সিং তানওয়ারের বিরুদ্ধে ২০ টি মামলা নথিভুক্ত রয়েছে, যেখানে বিক্রমাদিত্য সিংয়ের বিরুদ্ধে ১১ টি ফৌজদারি মামলা রয়েছে।হিমাচল বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের প্রায় ৯০ শতাংশই কোটিপতি, যেখানে ক্ষমতাসীন বিজেপির কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮২ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, কংগ্রেসের ৬১ জন এবং বিজেপির ৫৬ জন প্রার্থী কোটিপতি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) দ্বারা প্রকাশিত এই প্রতিবেদন অনুসারে, আম আদমি পার্টির (আপ ) ৫২ শতাংশ (৩৫) প্রার্থী কোটিপতি ।বহুজন সমাজ পার্টি (বিএসপি) ৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তার প্রার্থীদের ২৫ শতাংশ (১৩) কোটিপতি, যেখানে সিপিআই(এম) প্রার্থীদের ৩৬ শতাংশ (চার) এই তালিকায় রয়েছে৷একইভাবে ৪৫ জন স্বতন্ত্র প্রার্থীও কোটিপতি। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন-২০২২-এ মোট ৪১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৫৫ শতাংশ (২২৬) প্রার্থীই কোটিপতি ।কোটিপতিদের তালিকায় শীর্ষে রয়েছেন বিজেপির বলভীর সিং ভার্মা ১২৮ কোটি টাকার সম্পদ নিয়ে এবং তিনি সিমলার চৌপাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে বিক্রমাদিত্য সিং, যিনি সিমলা (গ্রামীণ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ১০১ কোটি টাকার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।বিক্রমাদিত্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago