খবর লাইভ : বিরোধীরা(Opposito) তাঁকে প্রতিদিন গালি দেন। তবে তাতে বিন্দুমাত্র ভাবিত নন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বরং এই গালি ভগবানের আশীর্বাদে তাঁর শরীরে পুষ্টিতে রুপান্তরিত হয়, শনিবার তেলেঙ্গানায় এক কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধীদের উদ্দেশে এমনটাই জানলেন দেশের প্রধানমন্ত্রী।
দক্ষিনের রাজ্য তেলেঙ্গানায়(Telengana) বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদি বলেন, “আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতি দিন ২-৩ কিলোগ্রাম গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।” এর পরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নাম না করে প্রধানমন্ত্রীর খোঁচা, “আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।” শুধু তাই নয়, তেলেঙ্গানা সরকারকে আক্রমণ শানিয়ে মোদি সরাসরি অভিযোগ করেন, তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি রূপায়ণে বাধা দিচ্ছে। চাপান-উতোরে রাজনীতিতে হাতিয়ার করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছেন কেসিআর।
প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। এর পরেই দক্ষিণের ওই রাজ্যে দু’দলের ধারাবাহিক তরজা শুরু হয়েছে। এর মধ্যেই গত সপ্তাহে মুনুগোড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়েছে চন্দ্রশেখরের দল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…