খবর লাইভ : এক্সাইড মোড়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। আন্দোলনরত চাকরিপ্রার্থীকে ধাওয়া করে কামড় মহিলা পুলিশকর্মীর!
অভিযুক্ত পুলিশকর্মীর দাবি, কামড়ানো হয়নি, আন্দোলনকারীকে সরিয়ে দেওয়া হয়েছে। সাউথ ডিভিশনে কর্মরত ওই পুলিশকর্মী। এদিন দুপুরের পরে পৌনে তিনটে নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তখন তাঁদের ধাওয়া করেন পুলিশকর্মীরা। এলগিন রোডের দিকে ছুটে গিয়ে রাস্তায় শুয়ে পড়েছিলেন চাকরিপ্রার্থীরা। একাধিক জায়গায় বলপ্রয়োগ করতে দেখা যায় পুলিশকে। চ্যাংদোলা করে তোলা হয় ভ্যানে। যাঁরা ভ্যানের নীচে ঢুকে গিয়েছিলেন, তাঁদের টেনে হিঁচড়ে বের করা হয়। এরপরেই আন্দোলনকারীদের একটি অংশ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে এসে জমায়েত করেন।
আরও পড়ুনঃ কখন কোথায় টপকে যাবেন,বুঝতে পারবেন না! বাম-রাম মডেলকে হুঁশিয়ারি মদনের
ক্যামাক স্ট্রিটের সামনে বিক্ষোভে দেখা যায় ওই পুলিশকর্মী ছুটে যাচ্ছেন, সোজা এক মহিলার হাতে কামড় বসিয়ে দিতে দেখা যায় । তারপর তিনি সরে যেতেই দেখা যায় চাকরিপ্রার্থী ওই মহিলার হাতে কামড়ের দাগ।
অভিযুক্ত পুলিশকর্মীর দাবি, কামড়ানো হয়নি, আন্দোলনকারীকে সরিয়ে দেওয়া হয়েছে।
কোথাও পুলিশ ভ্যানে তোলার সময় বাঁ হাত দিয়ে আন্দোলনকারীকে ঘুষি মারতে দেখা যায় এক পুলিশকর্মীকে। কোথাও আবার এক চাকরিপ্রার্থীর উপর আক্রমণাত্মক হতে দেখা যায় এক ব্যক্তিকে। আন্দোলনকারীদের দাবি তিনি পুলিশকর্মী।
অভিযোগকারিণী ওই চাকরিপ্রার্থীর নাম অরুণিমা পাল৷ তিনি ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী৷ এ দিন অন্যান্য চাকরিপ্রার্থীদের সঙ্গে অরুণিমাও ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে ধর্নায় বসতে যান৷
অন্যান্যদের সঙ্গে আটক করে অরুণিমাকেও বাসে তোলা হয়৷ বাসের জানলায় পাশে বসেই পুলিশকর্মীর বিরুদ্ধে হাতে কামড়ে দেওয়ার অভিযোগ করেন অরুণিমা৷ ওই মহিলা পুলিশকর্মীকে চিহ্নিতও করেন বিক্ষোভকারীরা৷
যদিও এই অভিযোগ স্বীকার করেনি পুলিশ৷ বরং অভিযোগকারিণী অরুণিমা পালের বিরুদ্ধেই পাল্টা ওই মহিলা পুলিশকর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…