খবর লাইভ : নেপালের পর এবার আন্দামান। ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার প্রায় আড়াইটে নাগাদ কেঁপে ওঠে পোর্টব্লেয়ার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার মধ্য রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। রাত ২টো ২৯ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্টব্লেয়ারে। ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
জানা গিয়েছে, মধ্য রাতে আচমকাই ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই আতঙ্কে ঘর ছাড়েন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…