খবর লাইভ : বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় স্বস্তি পেলেন উদ্ধবসেনার নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত। মুম্বইয়ের একটি বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় গত অগস্ট মাসে ED রাউতকে গ্রেফতার করেছিল।
মুম্বইয়ের শহরতলির পাত্রা চওল এলাকার উন্নতি প্রকল্প থেকেই বেআইনিভাবে টাকা হাতানোর অভিযোগ ওঠে শিবসেনার মুখপাত্রের বিরুদ্ধে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২-এর ২(১)(ইউ) সহ ৩ ধারায় অধীনে অপরাধ করার জন্য সঞ্জয় রাউতকে অভিযুক্ত করে কেন্দ্রীয় সংস্থা। সঞ্জয়ের আগে আর চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED।
গ্রেফতার করার আগে রাউতকে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার ডেকে পাঠায় ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সঙ্গে রাউত সহযোগিতা করছেন না বলে অভিযোগ ওঠে।
রাউত এবং রাউতের দল অবশ্য বারবারই অভিযোগ করেছে, রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ এনে তাঁকে হেনস্থা করা হচ্ছে। রাউতকে যখন গ্রেফতার করা হয়, তখন শিবসেনার প্রকৃত স্বত্বাধিকার নিয়ে লড়াই চলছে উদ্ধব এবং একনাথ শিন্ডের মধ্যে। সে সময় শিবসেনার মুখপাত্র হিসাবে বিজেপি এবং একনাথের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল সঞ্জয়কে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…