খবর লাইভ :বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল্যান্ড। তার আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। অনুশীলন করতে গিয়ে হাতে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতে চোট পান তিনি। রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এস রঘু। অ্যাডিলেডে সেই অনুশীলনের সময় রোহিতের হাতে বল লাগে। পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। বল এসে লাগে ভারত অধিনায়কের হাতে। বেশ কিছুক্ষণ বরফ দিতে দেখায় যায় রোহিতকে।
এই ঘটনার পরই রোহিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাঁকে শুধুই রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে। রোহিত নেটে ফেরায় প্রাথমিকভাবে স্বাস্তির নিঃশ্বাস ফেলে ভারতীয় শিবির। চোট গুরুতর হলে নিঃসন্দেহে সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের চিকিৎসকরা রোহিতের চোট কতটা গুরুতর তা দেখবেন। যদিও এখনও দলের পক্ষ থেকে অধিনায়কের চোট নিয়ে কিছু বলা হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…