ফুটবল বিশ্বকাপের উত্তাপ পেতে কাতার পাড়ি দিচ্ছেন কালারফুল মদন

খবর লাইভ : বিধানসভার শীতকালীন অধিবেশনকে বাদ রেখে ফুটবল বিশ্বকাপের উত্তাপ পেতে কাতার পাড়ি দিচ্ছেন তৃণমূল নেতা মদন মিত্র।
যদিও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৮ থেকে ৩০ নভেম্বর বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন। কিন্তু মদন, জানিয়েছেন তাঁর ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। এশিয়া মহাদেশে বসা ফুটবলের এই সর্বোচ্চ প্রতিযোগিতা দেখতে যাওয়ার শখ মদনের বহুদিনের। কাকতালীয় ভাবে ১৮ ডিসেম্বর থেকেই কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা।

মদন জানিয়েছেন, তিনি দলের সুপ্রিমোর থেকে অনুমতি নিয়েই বিশ্বকাপ দেখতে যাচ্ছেন। সমস্যা হবার কথা নয়।” মদন আরও জানিয়েছেন, দু’দফায় বিশ্বকাপ দেখতে যাবেন তিনি। ২১-২৯ নভেম্বর কাতারে থাকবেন তিনি। ৩০ তারিখে ফিরে আসবেন ভারতে। আবার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল দেখতে কাতার যাবেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago