খবর লাইভ : সোমবার নয়, ঝালদা পুরসভার (Jhalda Municipality) আস্থাভোট (Trust Vote) হবে আগামী ২১ নভেম্বরই। এদিন পুরসভার আস্থাভোটে স্থগিতাদেশ (Suspension) জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যানের (Vice Chairman) আবেদনের ভিত্তিতে আস্থাভোট খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন তিনি সাফ জানিয়ে দেন আগামী ২১ নভেম্বরই হবে আস্থাভোট।
আরও পড়ুনঃ আর্থিক অনগ্রসরদের শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ বৈধ :সুপ্রিম কোর্ট
বিরোধী কাউন্সিলরদের (Opponent Councillor) জারি করা নোটিস খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার। তাঁর দাবি, ১৩ অক্টোবর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে পদক্ষেপ করতেই হত চেয়ারম্যানকে। কিন্তু তিনি তা না করায় গত ২৮ অক্টোবর ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকারের কাছে তলবি সভা ডাকার আবেদন জানান বিরোধী কাউন্সিলররা। আইন অনুযায়ী, ৭ দিনের মধ্যে পদক্ষেপ করতে হত ভাইস চেয়ারম্যানকে। ৩ নভেম্বর ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার জানান, আস্থাভোট হবে ২১ নভেম্বর।
তবে উপপুরপ্রধানের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ৭ নভেম্বর অর্থাৎ সোমবার তলবি সভা ডেকেছিলেন বিরোধী কাউন্সিলররা। তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুদীপ। সেই আবেদনের ভিত্তিতেই সোমবারের আস্থাভোটে স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানান, ভাইস চেয়ারম্যান যদি সাত দিনের মধ্যে পদক্ষেপ না করতেন, তা হলে বিরোধী কাউন্সিলররা আস্থাভোট ডাকতে পারতেন। কিন্তু সম্পূর্ণ বিষয়টি নির্ধারিত সময়ের মধ্যে হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…