খবর লাইভ :
জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল ভারতীয় দল। রবিবার নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে হারে দক্ষিণ আফ্রিকা। আর প্রোটিয়ারা হারতেই ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
রবিবার টি-২০ বিশ্বকাপে সুপার ১২ পর্বে গ্রুপ বি-তে রয়েছে তিনটি ম্যাচ। এদিন দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতকে নিজেদের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হত। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রোটিয়ারা হেরে যাওয়ায়, সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ওপর দিকে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় এবারের বিশ্বকাপে থেমে গেল ৫ পয়েন্ট নিয়ে। ভারত ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি দলের পক্ষেই সম্ভব ৬ পয়েন্টে পৌঁছানো। যে জিতবে সেই দল সেমিফাইনালের টিকিট পাঁকা করবে।
এদিন নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ৪ উইকেটে হারিয়ে তোলে ১৫৮ রান। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ৮ উইকেটে ১৪৫ রানে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…