খবর লাইভ : দার্জিলিংকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখতে উদ্যোগ নিল দার্জিলিং পুরসভা(Darjeeling municipality)। এবার দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান, থুতু বা ময়লা ফেলে মোটা টাকা জরিমানা করা হবে পুরসভার তরফে। আগেই এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছিল পুরসভার তরফে। শনিবার থেকে লাগু হচ্ছে কড়া নিয়মাবলী।
দার্জিলিং পুরসভা জানিয়েছে, এখন থেকে দার্জিলিংয়ের প্রকাশ্যে ধুমপান(open smoking) করলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তকে। পাশাপাশি যত্রতত্র থুথু বা আবর্জনা ফেলা নিষিদ্ধ। থুতু ফেললে ৫০০ টাকা জরিমানা, আবর্জনা ফেললে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ প্রসঙ্গে দার্জিলিং পুরসভার হামলো পার্টির কাউন্সিলর গোপাল পারিয়ার বলেছেন, দার্জিলিংকে স্বচ্ছ ও সুন্দর রাখতে আমরা যে সমস্ত নিয়ম জারি করেছিলাম তা সাধারণত কেউ মানছে না। তাই বাধ্য হয়ে আমাদের জরিমানার পথে হাঁটতে হয়েছে।
জানা গিয়েছে, দার্জিলিংয়ের মল, বাজার, স্টেশনে নজরদারি চালাবে পুরসভার বিশেষ টিম। নিয়ম ভঙ্গ হচ্ছে দেখলেই স্পট ফাইন করা হবে অভিযুক্তকে। কেউ চাইলে পুরসভাকে অভিযোগও জানাতে পারবেন। যার জন্য চালু করা হচ্ছে, whatsapp নাম্বার। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…