চরিত্র বদল করে ফের ভয়াবহ করোনা !

খবর লাইভ : শীতের দাপটে নতুন করে ব্যাটিং করতে চলেছে করোনা ভাইরাস (Corona Virus)। স্বাস্থ্যমন্ত্রকের (Central health Ministry)পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৮২ জন নতুন করে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪৬ লক্ষ ৫৯ হাজার ৪৪৭ জন। পরিসংখ্যান নতুন করে ভয় ধরাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health professionals)মনে।

আরও পড়ুনঃ রবীন্দ্র সরোবরে ফের উল্টে গেল বোট ! কপাল জোড়ে বাঁচলেন রোয়ার

করোনা সংক্রমণ কিছুতেই আর নিয়ন্ত্রণে আসছে না। ২০২২ এ সেভাবে দাপট দেখাতে না পারলেও করোনা নিয়ে চিন্তা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদিনে সারা দেশে ৭ জনের মৃ*ত্যু হয়েছে। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৫ লক্ষ ৩০ হাজার ৪৮৬ জনের মৃ*ত্যু হয়েছে। করোনা ক্রমশ চরিত্র বদল করছে এমনটাই বলছেন চিকিৎসকেরা। নয়া ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে সেই নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে না পারলেও উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। যত দ্রুত সম্ভব বুস্টার দেওয়ার কাজ শেষ করা দরকার বলছেন তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন, ফাইজারের (Pfizer) তৈরি বিশেষ টিকাটি বেশ কার্যকরী হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে একদিনে ১ লক্ষ ৬৭ হাজার ৬৫৯ ডোজ পেয়েছেন দেশবাসী। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৩০০ জনের। মহারাষ্ট্র ছাড়া দেশের অন্যান্য রাজ্যে করোনা গ্রাফ আপাতত নিয়ন্ত্রনেই আছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago