যোগীরাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪৫

খবর লাইভ : মধ্যরাতে উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের। জখম ৪৫। হাসপাতালে মৃত্যুর সঙ্গে ক্রমাগত পাঞ্জা লড়ছেন তাঁরা। শনিবার রাত আড়াইটেয় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে আগ্রা-উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েতে। স্থানীয়রাই জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুনঃ পরিবেশ বান্ধব আতশবাজির জনপ্রিয়তা আকাশচুম্বী, বলছেন ব্যবসায়ীরা

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে রাজস্থানের আজমেঢ় যাচ্ছিল। রাত আড়াইটে নাগাদ এক্সপ্রেসওয়েতে বাসের সামনে থাকা একটি ডাম্পারের চাকা ফেটে যায়।আর তাতেই বিপত্তি ঘটে। পেছন থেকে দ্রুত গতিতে আসা বাসটি ডাম্পারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন যাত্রী। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা।
এদিকে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান জনপ্রতিনিখি ও সরকারি আধিকারিকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago