খবর লাইভ : টেট চাকরিপ্রার্থীদের তুলে দেওয়ার প্রতিবাদে করুণাময়ীতে SFI-DYFI এর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার। শুক্রবার, সকালে করুণাময়ী থেকে প্রতিবাদ মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। যুব নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Minakkhi Mukhopadhyay) নেতৃত্বে রাস্তায় বসে পড়েন SFI-DYFI-এর নেতা-কর্মীরা। পুলিশের বারবার বলা স্বত্ত্বেও অবস্থানে অনড় থাকেন বিক্ষোভকারীদের। দিনের ব্যস্ত সময় রাস্তা আটকে যাওয়া সমস্যায় পড়ে পথচলতি মানুষ।
সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযানের ডাক দিয়েছিল SFI-DYFI। নির্দিষ্ট সময়ের আগেই জড়ো হতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে SFI-DYFI-র নেতা-সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর মীনাক্ষি, ময়ূখ বিশ্বাস-সহ বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়। করুণাময়ীকাণ্ডের জেরে সল্টলেক জুড়েই ধরপাকড় চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…