হরিদেবপুরের ফ্ল্যাটে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৬

খবর লাইভ : শহরের বুকে গণধর্ষণের ঘটনা। ৬জন মিলে এক নাবালিকাকে গণধর্ষণ। ঘটনা দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায়। অভিযোগ, হরিদেবপুর থানার অন্তর্গত সোদপুর কালীতলার একটি ফ্ল্যাটে এমন ন্যক্কারজনক গণধর্ষণের ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা এক বান্ধবীকে নিয়ে চা খেতে বেরিয়েছিল। সেখান থেকে আরও কয়েকজন বান্ধবী মিলে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই ৬ জন মিলে তাকে গণধর্ষণ করে। এই ঘটনায় মূল অভিযোগের আঙুল অরূপ সেনগুপ্ত ওরফে পুটু নামে এক যুবকের দিকে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে হারিদেবপুর থানার পুলিশ।

নির্যাতিতা নাবালিকার মা মারা গিয়েছেন। বাবার একটি ছোট্ট ঘড়ির দোকান রয়েছে। গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় ওই নাবালিকা। আজ, বুধবার ভোর ৫টা নাগাদ বাড়ি ফিরে আসে সে। বাড়িতে ফিরেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা নাবালিকা। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ করা হয়।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago