টেট উত্তীর্ণদের ধর্নার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ পর্ষদ

খবর লাইভ : দ্রুত নিয়োগের দাবি তুলে সল্টলেকের (Saltlake) করুণাময়ীতে টানা দুদিন ধরে আবরণ অনশনে ২০১৪ সালে টেট ( (Primary TET 2014)) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আজ বুধবার এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)।

আরও পড়ুনঃ টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়ে ছিল: বিস্ফোরক দাবি মমতার

প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেছে, এখনও ধর্না মঞ্চ থেকে এতটুকু সরেন নি চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিতে তাঁরা অনড়। তবে এর জেরে সমস্যায় পড়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী থেকে অফিসার প্রত্যেকেই। আন্দোলনের জেরে তাঁরা নিজেদের দফতরে প্রবেশ করতে পারছেন না। ফলে তাঁদের নিত্যদিনের কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠছে। উল্লেখ্য সোমবার বেলা ১২টা থেকে ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড (Non Included) চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেছেন। পুলিশ বারবার বিক্ষোভকারীদের অবস্থান তুলে নিতে বললেও তারা নিজেদের জায়গা থেকে একচুল নড়েন নি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর অসুস্থ হওয়ার খবরও এসেছে। বিক্ষোভকারীদের একাংশের কথায়, টেট নিয়ে যে জট পেকে আছে তাঁর মাঝেই তাঁদের বয়স ৪০ ছুঁয়েছে। তাই নতুন করে চাকরির সুযোগ বা সম্ভাবনা কোনটাই তাঁরা আর দেখছেন না। এই অবস্থায় তাঁদের নিয়োগ নিয়ে কেন দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে না এ প্রশ্ন তোলেন তাঁরা। এদিকে ধর্নার জেরে কাজের সমস্যা তৈরি হওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে মামলা করে হাইকোর্টে দ্রুত শুনানির ব্যবস্থার আবেদন করা হয়। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।হাই কোর্টের তরফে পাল্টা প্রশ্ন করে বলা হয় এতদিন আন্দোলন চলছে, আর এক দিন চললে এমন কী অসুবিধা হবে? আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন চূড়ান্ত হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago