খবর লাইভ : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা। গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলে তবেই মিলবে টিকিট। এই আবহে দলের পেসার দুষ্মন্ত চামিরা চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এই নিয়ে শ্রীলঙ্কার দুই বোলার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন।
আরও পড়ুনঃ পরে ডাকা হলে আবার আসব: সিজিও থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দেবরাজের
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বল করার সময় পায়ের পেশিতে চোট পান চামিরা। আর বল করতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে সাজঘরে চলে যান তিনি। পরে তাঁর চোট পরীক্ষা করলে দেখা যায়, পায়ের পেশি ছিঁড়ে গিয়েছে তাঁর। চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিক্যাল অ্যাডভাইসরি কমিটির প্রধান অর্জুন ডি সিলভা বলেছেন, ‘‘চামিরা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। হয়তো ওর পায়ে অস্ত্রোপচার করতে হবে। আমরা আরও কয়েক দিন ওকে পর্যবেক্ষণে রাখব। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে ওর অস্ত্রোপচার হবে কি না।’’ এর আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন বাঁ হাতি পেসার দিলশান মদুশঙ্ক।দু’জন বোলার ছিটকে যাওয়ায় চাপে পড়ে গিয়েছে শ্রীলঙ্কা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…