মানিক অপসারণে স্থগিতাদেশ  সুপ্রিম কোর্টের

খবর লাইভ : প্রাথমিক শিক্ষাবর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে(Manik Bhattacharya) অপসারণের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। শুধু তাই নয়, আদালতের তরফে এটাও জানানো হয়েছে মানিক কে গ্রেফতার(Arrest) করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। যদিও আর এক কেন্দ্রীয় সংস্থা ইডির(ED) তরফে মানিকের গ্রেফতারি প্রসঙ্গে কোন নির্দেশ দেয়নি আদালত। ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে তাঁকে।

নিয়োগ দুর্নীতি কান্ড সিপিআই এর গ্রেফতারের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সেই মামলায় আদালতের তরফে জানানো হয়েছে সিবিআই তদন্ত চালিয়ে গেল মানিকের বিরুদ্ধে কোনরকম কড়া পদক্ষেপ নিতে পারবে না। পাশাপাশি তদন্তের গতি প্রকৃতি নিয়ে ৪ সপ্তাহ পর পূর্ণাঙ্গ রিপোর্ট সুপ্রিম কোর্টের জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে তাঁকে সরিয়েও দেওয়া হয়। দায়িত্বে আনা হয় গৌতম পালকে। হাইকোর্টের সেই নির্দেশিকার বিরোধিতা করে এদিন শীর্ষ আদালতের দ্বারস্থ হন মানিক। এই মামলাতে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

বিচারপতি জানান, কোনও যুক্তিতে মানিক ভট্টাচার্যকে সরানো হল, পালটা কী যুক্তি রয়েছে মানিকের আইনজীবীর, তা বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। অপসারণের নির্দেশে স্থগিতাদেশ দিলেও তাঁকে পুনর্বহালের নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। এদিকে ইডির গ্রেফতারি প্রসঙ্গেও মানিক ভট্টাচার্য আদালতের দারস্ত হয়েছিলেন তার রায়দান স্থগিত রাখা হয়েছে। ফলে সুপ্রিম নির্দেশে কিছুটা স্বস্তি পেলেও এখনো ইডি হেফাজতই মানিকের ঠিকানা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago