পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা , মর্মান্তিক পরিণতি পুণ্যার্থীদের

খবর লাইভ : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ন’জন। আহত বেশ কয়েকজন। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কর্নাটকের গান্ধীনগরের আর্সিকেরে তালুকা এলাকায় ।

আরও পড়ুনঃ প্রয়াত হ্যারি পটার খ্যাত অভিনেতা রবি কোলট্র্যান

পুলিশ সূত্রের খবর, এদিন একটি টেম্পোয় চেপে ধর্মস্থলা, সুব্রমন্য ও হাসানাম্বা মন্দির থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সব শেষ। নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি মুখোমুখি ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি দুধের গাড়িতে। দুমড়েমুচড়ে যায় টেম্পোটি। আর তাতেই প্রাণ হারান ৯ জন। যাদের মধ্যে ছিল চারজন শিশুও। বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাস্তা ফাঁকা থাকায় দ্রুতগতিতে দুদিক থেকে আসছিল গাড়ি দুটি। যতক্ষণে উল্টোদিক থেকে আসা গাড়ির আলো চোখে পড়ে, ততক্ষণে অনেকটাই দেরী হয়ে যায়। সজোরে মুখোমুখি ধাক্কা মারে গাড়িদুটি। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়িগুলি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারাই আহত যাত্রীদের গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশেও।

ঠিক কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago