গান্ধীজি অসুর! জবাব দেবে জনতা: মমতা

খবর লাইভ :ইকো পার্কের সরকারি বিজয়া সম্মিলনীর পরের দিনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী। আর সেই মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার হিন্দু মহাসভা প্রথমবার দুর্গাপুজোর (Durga Pujo) আয়োজন করে কলকাতা কসবা অঞ্চলে। আর সেখানে গান্ধীজির আদলে তৈরি করা হয় অসুরের মূর্তি। তা নিয়ে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আগে বিজেপি নেতারা বাংলায় এসে বলতেন মমতা বন্যার্জি দুর্গাপুজা নেহি করনে দেতা।“ আর এখন তাদেরই শাখা সংগঠনের পুজো দেশের নেতাকে দুর্গার অসুর করা হয়েছে। এই বিষয়ে পুলিশ-প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। জানান, বিষয়টি নজরে আসতেই তারা মূর্তি পরিবর্তন করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, “এর জবাব দেবে জনতা”।

একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজ তুমি ক্ষমতায় বলে বাড়িতে এজেন্সি পাঠাচ্ছ। কিন্তু কাল যখন ক্ষমতায় থাকবে না, তখন তোমার বাড়িতেই এজেন্সি আসবে।“ বারবার কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থা করার অভিযোগ তোলা হয়। এবার ফের সেই অভিযোগ করলেন মমতা।

এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সম্প্রীতির বাতাবরণ করা হয়। যে রেড রোডে বিসর্জনের কার্নিভাল হয়, সেখানেই ঈদের নামাজ পড়া হয়। এই উদাহরণ কোথাও নেই। একই সঙ্গে পুজোর অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পুজোয় ৬০ হাজার টাকা অনুদান দেওয়া নিয়ে অনেকে আদালতেও মামলা করেছেন। অথচ এই পুজোতেই সবচেয়ে বেশি গরিব মানুষদের উপার্জন হয়। মুখ্যমন্ত্রী জানান, এবার পুজোয় ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে বাংলায়। ফুচকা বিক্রেতা থেকে ঢাকি- সব পিছিয়ে পড়া শ্রেণির মানুষের রোজগার হয়।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিসর্জনের কার্নিভালে শুধু কলকাতার দুর্গাপুজো কমিটিদেরই ডাকা হয়। তাতেই ৪ ঘণ্টা সময় লাগে। আর অন্যান্য জেলাকে ডাকলে ওটা ১০ঘণ্টা সময় লাগবে।

কালীপুজো-দিওয়ালি সাবধানে পালন করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিজের আনন্দ যেন অন্যের অসুবিধার কারণ না হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago