বোর্ড সভাপতির পদ হারিয়ে কী বললেন অভিমানী সৌরভ?

খবর লাইভ : দ্বিতীয়বারের জন‍্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি পদে বসছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সব ঠিক থাকলে ভারতীয় ক্রিকেটের মসনদে মহারাজের জায়গায় বসতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রজার বিনি (Roger Binny)। বিনিই হতে চলেছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি। আর এই নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, সারা জীবন কেউ প্রশাসক থাকতে পারে না। সবাইকেই জীবনের একটা সময় প্রত্যাখ্যাত হতে হয়।

বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেলে এক বেসরকারি ব‍্যাঙ্কের অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” প্রশাসক হিসাবে অনেকটা সময় কাটিয়েছি। তবে খেলাধুলো অনেক বেশি কঠিন ছিল। তবে যে সময়টা বোর্ডে কাটিয়েছি, তা অনেক উপভোগ করেছি। খেয়াল করলে দেখবেন, গত তিন বছরে ভারতীয় ক্রিকেটে অনেক কিছুই হয়েছে। করোনার মতো সময়ে সফল ভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল রুপো পেয়েছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে অভাবনীয় সাফল্য পেয়েছে। ভারতীয় ক্রিকেটে একটা অন্য রকম শক্তি দেখা যাচ্ছে। তবে ক্রিকেটার হিসাবে সময়টা আলাদা ছিল। সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না।”

এর পাশাপাশি মহারাজ আরও বলেন,” খেলাধুলায় প্রতিদিন শূন্য থেকে শুরু করতে হয়। কেউ বঞ্চিত হবে। কেউ সফল হবে। কেউ ব্যর্থ হবে। কিন্তু নিজের উপর আস্থা রাখতে হবে। আমি একসময় প্রশাসক হিসেবে কাজ করেছি। এখন সেখান থেকে বেরিয়ে অন্য কিছু করতেই পারি। ”

আগামী ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের এজিএম। সেখানেই সরকারিভাবে পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে ঘোষণা করা হবে রজার বিনির নাম।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago