ফিটনেস টেস্টে পাস সামি, অস্ট্রেলিয়ার বিমান ধরা নিশ্চিত

খবর লাইভ : চোট পাওয়া জসপ্রীত বুমরার পরিবর্ত হিসেবে কার নাম ঘোষিত হবে? বুমরা ছিটকে যাওয়ার পর থেকে এই প্রশ্ন ঘুরছিল ভারতীয় ক্রিকেটের অন্দরে। এক্ষেত্রে অভিজ্ঞতায় ভরপুর বাংলার পেসার মহম্মদ সামির (Mohammed Shami) পাল্লা ভারী ছিল। তবে সদ্য করোনা থেকে সেরে ওঠা সামির ফিটনেস নিয়ে সংশয়ে ছিলেন বোর্ড কর্তারা। বোর্ড সামির ফিট হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে রাজি ছিল।

আরও পড়ুনঃ হু হু করে নামছে ফলোয়ার, মাথায় হাত জুকেরবার্গেরও, কারণ জানেন?

বিসিসিআই এবং ক্রিকেট সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে বুধবার বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস (Fitness Test) করে গিয়েছেন সামি।জানা গিয়েছে, বুমরার পরিবর্ত হিসেবে সামির নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই অস্ট্রেলিয়ার বিমান ধরার কথা সামির। স্ট্যান্ড বাই থেকে বিশ্বকাপের মূল স্কোয়াডে ঢুকে পড়বেন। সামির সঙ্গেই অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুরের। ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচ (T20 WORLD CUP) চোট পান বিশ্বকাপের স্ট্যান্ড বাই দলে থাকা দীপক চাহার। তাঁর পরিবর্তে শার্দূলের অস্ট্রেলিয়া যাওয়ার জোর সম্ভাবনা।

পরিবর্ত খেলোয়াড়ের নাম ঘোষণার জন্য আইসিসির ডেডলাইন পার হয়ে গিয়েছে। আইসিসি-র থেকে বিসিসিআই বিশেষ অনুমতি নিয়ে এখনও পরিবর্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের কথা ভেবে মহম্মদ সামিকে ঘরোয়া সিরিজে ভারতীয় দলে রাখা হয়েছিল। মাঠে নামার ঠিক আগে করোনা পজিটিভ হয়ে ছিটকে যান বাংলার পেসার। চলতি বছরের আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করতে পেসারের বড় ভূমিকা ছিল।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপে শেষবার এই ফরম্যাটে খেলেছিলেন সামি। তারপর থেকে ভারতের হয়ে টি-২০ ফরম্যাটে একটিও ম্যাচ খেললেনি তিনি। এশিয়া কাপে সামিকে দলে অন্তর্ভুক্তি না করায় ব্যপক সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় নির্বাচকরা। টি-২০ বিশ্বকাপ টিমে সামির অন্তর্ভুক্তি নিয়ে আশা থাকলেও তাঁর ঠাঁই হয় রিজার্ভ টিমে। বুমরার চোট তাঁর সামনে বিশ্বকাপের মাঠে নামার দরজা খুলে দিয়েছে।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago