খবর লাইভ : বারবার সতর্ক করেছিল প্রশাসন। কিন্তু তোয়াক্কা না করে গঙ্গায় নেমে নিজস্বী তুলতে মত্ত ছিলেন তাঁরা। আর তাতেই বানের জলে তলিয়ে গেলেন বেলেঘাটার ছয় তরুণ। তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ তিনজন। তাঁদের খোঁজে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল।
সোমবার রাতে পরিজনের শেষকৃত্যে যোগ দিতে এসে গঙ্গার ঘাটে সেলফি তুলতে গিয়েই এই বিপত্তি ঘটে। সেই সময় তাঁদেরই কয়েকজনজন ঘাটের ধারে বসেছিলেন। বান আসার আগে ঘোষণা হলেও তাঁদের সেখান থেকে সরানো যায়নি বলে অভিযোগ।বানের জলে ভাসিয়ে নিয়ে যায় সকলকে। স্থানীয়দের তৎপরতায় তিন জনকে উদ্ধার করা গেছে।শেষ পাওয়া খবরে একজনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ২ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই যুবকেরা সকলেই বেলেঘাটার শিবতলা এলাকার বাসিন্দা। গতকাল নিমতলা ঘাটে সৎকার করতে এসেছিলেন। রাত ১০টার পরে গঙ্গায় জলস্তর আচমকাই বেড়ে যায়। তার এক ঘণ্টা আগে থেকেই প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়। কিন্তু তাও তার তোয়াক্কা না করে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন তাঁরা। বান আসতেই কয়েকজন স্থানীয়দের তৎপরতায় বেঁচে গেলেও বাকি তিনজন জলের স্রোতে ভেসে যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…