কল্যাণী  AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে তলব সিআইডির

খবর লাইভ : কল্যাণী AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে ভবানীভবনে তলব করল সিআইডি। এইমসে বিধায়কের মেয়ে মৈত্রী দানার নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই মামলা নিয়ে গত কয়েকমাস ধরে তদন্ত চলছে। এরপর থেকেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (Niladri Sekhar Dana) ও তাঁর মেয়ে মৈত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এতদিন বিজেপি বিধায়কের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি । আজ সকাল ১১টায় তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার করা হল মানিক ভট্টাচার্যকে

গত ১ এপ্রিল কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রির চাকরি পেয়েছেন বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানা। মাস কয়েক আগে অপর এক বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতে এই দুর্নীতি প্রকাশ্যে আসে। অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রীকে। শুধু তাই নয় , এই মামলায় প্রশ্ন উঠেছে আর বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসুয়া ঘোষের নিয়োগ নিয়েও। তাঁকেও আগে তলব করা হয়েছে।
নিয়োগ দুর্নীতি নিয়ে কল্যাণী থানায় চার বিজেপি নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের অধীন এই হাসপাতালে নেতারা তাঁদের আত্মীয়দের চাকরির সুযোগ করে দিয়েছেন বলেই অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে সে সময় মৈত্রীকে তলব করে সিআইডি। কিন্তু মৈত্রী হাজিরা না দিয়ে তদন্তকারীদের কাছ থেকে সময় চেয়ে নেন। পরে সিআইডির তদন্তকারীরা নীলাদ্রিশেখরের বাঁকুড়ার কানকাটার বাড়িতে গিয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করে।
এবার তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। এর আগে উত্তর ২৪ পরগনার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও একই মামলায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারীকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago