মোমিনপুরে যেতে বাধা সুকান্তকে, সন্ধ্যায় ছাড়া পেলেন লালবাজার থেকে

  খবর লাইভ : গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মোমিনপুর (Mominpur)। রবিবার, থেকেই,  সেখানে দফায় দফায় স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাধে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার, সেখানে যেতে চান বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। কিন্তু পরস্থিতি বুঝে তাঁকে চিংড়িঘাটায় বাধা দেয় পুলিশ। ছিলেন DC ইস্ট ডিভিশন গৌরব লাল (Gourav Lal)। চিংড়িঘাটায় গার্ড রেল দিয়ে আটকে দেওয়া হয়। কেন আটকানো হচ্ছে তা নিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মোমিনপুরের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল লা গণেশনকে চিঠি দেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। অমিত শা (Amit Shah)-র কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেন তিনি। একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ করা হয় চিঠিতে।

রবিবার রাতে মোমিনপুরে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মোমিনপুর (Mominpur) যাওয়ার পথে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা ও গ্রেপ্তারির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শহর থেকে জেলা। এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।মিছিলের পর এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রাস্তায় বসে পড়েন তাঁরা। কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল।

এদিকে লালবাজারে গিয়ে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে বেরিয়ে যান সিইএসসি-র দফতরে। জানা গিয়েছে, রবিবার রাতে ৩ ঘণ্টা মোমিনপুর এলাকায় বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago