সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নোউ

খবর লাইভ : ঘোষিত হল 2022 সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ৷ বিশ্ব সাহিত্যে অবদানের জন্য নোবেল (Nobel prize in Litareture) পেলেন অ্যানি আর্নোউ (Nobel Prize 2022) ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় । নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, তাঁর সাহস এবং ধৈর্যের সঙ্গে শিকড়ের সন্ধান, ব্যক্তিগত স্মৃতির সম্পর্ককে লিখনে তুলে আনার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল ।

আরও পড়ুনঃ মুকেশ আম্বানির পরিবারকে খুনের হুমকি ফোন, চিরুনি তল্লাশি পুলিশের

ফরাসি লেখিকা অ্যানি 1940 সালে জন্মগ্রহণ করেন ৷ নরম্যান্ডির ছোট শহর ইভেটোতে বেড়ে ওঠেন তিনি ৷ ছোটবেলা কেটেছে আর্থিক কষ্টে, যদিও তা কোনওভাবেই তাঁর উচ্চাভিলাষের দমবন্ধ করে দিতে পারেনি ৷ প্রলেতারিয়েৎ সমাজের অংশ অ্যানি নিবিড়ভাবে লক্ষ্য করেছেন বুর্জোয়া সমাজের বিচরণ ৷ সে সবই উঠে এসেছে তাঁর লেখায় ৷ তাঁর বই ‘আ উওম্যানস স্টোরি’, ‘আ ম্যানস প্লেস’, ‘আই রিমেন ইন ডার্কনেস’ নজর কেড়েছে ৷ শুধু ফরাসি ভাষাই, জার্মান ভাষাতেও সাহিত্যে অবদান রয়েছে তাঁর ৷
এর আগে প্রি দি লা লাঙ্গে ফ্রাঁসে-র মতো সম্মান এসেছে আর্নোউয়ের ঝুলিতে । আন্তর্জাতিক লেখক হিসেবে যুক্ত হয়েছেন রয়্যাল সোসাইটি অফ লিটরেচারের সঙ্গে । এর আগে 16 জন মহিলা সাহিত্যিকের ঝুলিতে এসেছে নোবেল পুরস্কার ৷ 17তম মহিলা সাহিত্যিক হিসেবে এই স্বীকৃতির মালকিন হলেন ফরাসি জীবনদর্পণের রূপকার ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago