‘অনৈতিক সিদ্ধান্ত, অত্যন্ত খারাপ’, ষষ্ঠীতে নন্দীগ্রামে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু

খবর লাইভ : হলদিয়া-কেন্দেমারি ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে পুজো উদ্বোধনে এসে তিনি বলেন, ”পুজোর সময় অনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা অত্যন্ত খারাপ জিনিস।”

তিনি আরও বলেন, ”পুজোর সময় লোকজনকে আনন্দে রাখতে হয়, এরকম ভাড়া বৃদ্ধি করা অনুচিত কাজ। যারা আন্দোলন করছে তাদেরকে বলব, পৌরসভার সামনে গিয়ে আন্দোলন করুন।”
এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গেও তিনি বলেন, ”জাগলার ও মিথ্যাচার বন্ধ হওয়া দরকার। আগে ১ তারিখে লক্ষীর ভাণ্ডার আসত, এখন ২১ তারিখ হয়ে গেছে। কবে বন্ধ হবে জানি না। বন্ধ হোক চাই না। আরও বেশি করে দিক, কিন্তু কবে বন্ধ হবে জানি না।”
অন্যান্য জায়গার পাশাপাশি নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রের আমগেছিয়ায় আজাদ সংঘের পুজো উদ্বোধনে আজ এসেছিলেন শুভেন্দু অধিকারী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago