খবর লাইভ : অ্যাম্বুল্যান্স বোঝাই টাকা যাচ্ছে। সূত্র মারফৎ খবর পেয়ে দৌড়য় পুলিশ। থামানো হয় অ্যাম্বুল্যান্স। দরজা খুলে হতবাক খাকি উর্দি। থরে থরে সাজানো ২,০০০ টাকার নোট। গুনে গেঁথে দেখা গেল রয়েছে মোট ২৫ কোটি ৮০ লক্ষ টাকা। যদিও সব নোটের গায়েই লেখা, রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!
আরও পড়ুনঃ রাত পোহালেই ভারতে মোদির হাত ধরে ফাইভ জি পরিষেবার উদ্বোধন
ঘটনাটি গুজরাতের সুরাটের। গোপন সূত্রে কামরেজ থানার পুলিশ জানতে পারে, অ্যাম্বুল্যান্স বোঝাই নোট যাচ্ছে। অ্যাম্বুলেন্সটিকে ধরতে আমদাবাদ-মুম্বই রোডের উপর অপেক্ষা করছিল পুলিশ। একটি অ্যাম্বুল্যান্স আসতে দেখেই সেটিকে থামানো হয়। চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ হয়৷ চালককে পিছনের দরজা খুলতে বলেন এক অফিসার৷ দরজা খুলতেই চক্ষু চড়কগাছ৷ থরে থরে সাজানো রয়েছে দু’হাজার টাকার বান্ডিল।
উল্লেখ্য, বিষয় হল সব কটি নোটের গায়েই লেখা ছিল রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অথচ লেখা থাকার কথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…