এবার গার্ডেনরিচের আমির খানের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে সাড়ে ১৪ কোটি টাকার হদিশ

খবর লাইভ : শুধু নগদই নয়, এবার খোঁজ মিলল ক্রিপ্টোকারেন্সির। মঙ্গলবার গার্ডেনরিচের আমির খানের ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা। ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশ নিয়েই এ দিন অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের একটি সংস্থার মাধ্যমে ক্রিপটোকারেন্সিতে বিনিয়োগ করতেন আমির খান। সেই সংস্থাকে চিঠি দিয়ে আমির খানের ক্রিপটোকারেন্সির তহবিল বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচের শাহি আস্তাবল এলাকায় ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ১৭.৩২ কোটি টাকা বাজেয়াপ্ত করে ৷ অভিযোগ অনলাইন গেমিং অ্যাপ তৈরি করে তার মাধ্যমে লোকজনের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। সেই প্রতারণার টাকাই রাখা ছিল বাড়িতে। কিন্তু আমিরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই ঘটনার প্রায় ১৪ দিন পর দিল্লি লাগোয়া গাজিয়াবাদ থেকে আমির খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এর পর হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই জানা যায়, ক্রিপটোকারেন্সিতে বিপুল বিনিয়োগ রয়েছে আমির খানের। এর পর যে সংস্থার মাধ্যমে আমির ক্রিপটোকারেন্সিতে বিনিয়োগ করত তাদের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশ। জানা যায়, সেখানে রয়েছে প্রায় ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা মূল্যের ভার্চুয়াল মুদ্রা।

আরও পড়ুনঃ বুধবার পর্যন্ত মানিককে রক্ষাকবচ শীর্ষ আদালতের, তবু গতকাল সিবিআই হাজিরা এড়ালেন !
আমিরকে প্রাথমিক জেরার পর গোয়েন্দারা জেনেছেন যে, উদ্ধার হওয়া ১৭ কোটি টাকাও সে রেখেছিল ক্রিপটোকারেন্সিতে। বিটকয়েন ভাঙিয়েই সে ওই বিপুল পরিমাণ টাকা রেখেছিল বাড়িতে। ওই টাকা পরিবহণ ব‌্যবসায়ে লগ্নি করার ছক ছিল বলে অভিযোগ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago