নামিবিয়া থেকে আনা চিতাদের নিরাপত্তায় এবার জার্মান শেপার্ড

খবর লাইভ : নামিবিয়া থেকে আনা চিতাদের নিরাপত্তায় এবার জার্মান শেপার্ড ৷ হ্যাঁ, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে 8টি চিতা আসে ৷ স্বয়ং প্রধানমন্ত্রীt মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে তিনটি চিতাকে কোয়ারান্টাইন এনক্লোজারে ছেড়ে দেন ৷ কিন্তু এরাও চোরাশিকারিদের খপ্পরে পড়বে না তো (Dogs are being trained to deploy in Kuno in Panchkula ITBP training Centre) ? এই আশঙ্কা থেকেই যায় ।

আরও পড়ুনঃ বাচিক শিল্পী অরুময়ের জীবনগাঁথা নিয়ে দুটি বইপ্রকাশ নজর কাড়ল সবার

সেই কারণে চিতাদের সুরক্ষা নিশ্চিত করতে জার্মান শেপার্ডদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ হরিয়ানার পাঁচকুলায় ইন্দো-টিবেতান ট্রেনিং সেন্টারে এই কুকুরদের ট্রেনিং দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ চিতার দাঁত থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ চেনানোর কাজ শুরু হয়েছে । পাশপাশি আরও নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে শেপার্ডদের তৈরি করছেন বিশেষজ্ঞরা।
নামিবিয়া থেকে যেদিন চিতা এসে পৌঁছয় সেদিনই দেশের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পাঁচের দশকের গোড়া থেকেই ভারতে চিতা বিলুপ্ত প্রাণী হিসেবে চিহ্নিত হয়েছিল । কিন্তু প্রধানমন্ত্রী জানান অন্য কোনও সরকার দেশে চিতা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়নি । পাশাপাশি সেদিন পরিবেশের ভারসাম্য রক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও সরব হন মোদি । এরপর নামিবিয়া থেকে আসা চিতাদের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হল ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago