খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বক্তৃতার মিম(meme) বানানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতার গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে নদিয়া জেলার তাহেরপুরে পারুয়া গ্রামের বাড়ি থেকে তুহিন মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। অভিযোগ, এই সব মিমের মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে। শুধু তাই নয়, এগুলি মুখ্যমন্ত্রীর পক্ষে অবমাননাকর।
আরও পড়ুনঃ পরিবহনমন্ত্রীর আশ্বাসের পরও আন্দোলন জারি SBSTC-র অস্থায়ী বাসকর্মীদের
পুলিশ জানায়, কলকাতার তারাতলার গোরাচাঁদ রোডের বাসিন্দা সাগর দাস নামে এক যুবক অভিযোগ করেন, টিকটকের প্রাচেতা, টোটাল ফান বাংলা, রেয়া প্রিয়া, সাগরিকা বর্মন ভ্লগস,লাইফ ইন দুর্গাপুর ইত্যাদি ইউ টিউব চ্যানেলগুলি মুখ্যমন্ত্রীর বক্তব্য ব্যবহার করে অনেক মিম বানায়। সেগুলি সম্প্রচারের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, এতে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। বিরোধী নেতারা বলেন, একই কাজ করছে কেন্দ্রের বিজেপি (BJP)সরকার। রাজ্যের তৃণমূল সরকার এই ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করতে ছাড়ে না। তারাই আবার মুখ্যমন্ত্রীর ভাষণের মিম বানানোয় গ্রেফতারির পথে হাঁটছে। কেন শাসকদলের এই দ্বিচারিতা, প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা।
মুখ্যমন্ত্রী প্রায়ই ইউটিউব চ্যানেলের সমালোচনা করেন। সভা-সমিতিতে তিনি প্রায়ই বলেন, যে পারছে, একটা ইউটিউব চ্যানেল খুলে বসছে। আর তাতে যা খুশি প্রচার করে চলেছে। আমার বিরুদ্ধেও নানা প্রচার চালানো হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…