খবর লাইভ : নতুন করে শিক্ষক পদ তৈরি করতে প্রস্তুত রাজ্য সরকার। আদালতের নির্দেশ পেলেই সকলকে নিয়োগ করা হবে বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, এই নিয়োগের জন্য মোট ১৪,৯৭৭টি পদ তৈরি করা হচ্ছে। পাশাপাশি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের প্রতি তাঁর আবেদন, আপনারা আন্দোলন প্রত্যাহার করে নিন। পুজো আসছে। সকলে ঘরে ফিরে যান। মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। তিনি চান না কারও চাকরি যাক কিংবা কেউ চাকরি থেকে বঞ্চিত হোক।
শিক্ষামন্ত্রী এদিন মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের শীর্ষ কর্তাদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন। তিনি স্বীকার করে নেন, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশকিছু বেনিয়ম হয়েছে। বেআইনিভাবে ২২২ জনের নিয়োগ হয়েছে শিক্ষক হিসেবে। এছাড়া গ্রুপ সি, গ্রুপ ডি পদের ৯৮৭ জনের বেআইনিভাবে চাকরি হয়েছে। এইসব চাকরি থেকে প্রার্থীদের সরে যেতেই হবে।
মন্ত্রীর দাবি, ইতিমধ্যেই ৫ হাজার ২০০ পদ তৈরি রয়েছে। রাজ্য সরকার চাকরি দিতে প্রস্তুত। যদি আদালত নির্দেশ দেয় সকলকে চাকরি দিতে হবে, তা দিতেও রাজি রাজ্য সরকার। আদালতের নির্দেশ মতোই সব ব্যবস্থা করা হবে। রাজ্য সরকার দ্রুত নিয়োগ প্রক্রিয়া কার্যকর করতে চায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…