খবর লাইভ : যে কোনও বড় কাজ করতে গেলে ভুল হয়। তবে পুরনো ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ঠিক করেছি এবার থেকে ডবল চেকিং করা হবে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। এদিন নবান্নে (Nabanna) মুখ্যসচিব জানান, রাজ্য সরকার কোনও চাকরি অফার করছে না। সরকার শুধু একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় কর্মী নিয়োগ করছে। তিনি আরও জানিয়েছেন, প্লেসমেন্টের ক্ষেত্রে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে।
একইসঙ্গে হরিকৃষ্ণ জানান, আমরা এমন কিছু করি না যাতে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতে কোনও সমস্যা হয়। তিনি আরও বলেন, একটা দুর্ভাগ্যজনক ঘটনা হুগলিতে ঘটেছে। ১০৭ জন কে চাকরি অফার করা হয়েছিল সেটা নিয়েই তৈরি হয়েছিল বিভ্রান্তি। গত ১৬ সেপ্টেম্বর সিআইআই এফআইআর দায়ের করেছে ওদের এক এজেন্টের বিরুদ্ধে। ওই ১০৭ জনের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। ঘটনা নিয়ে ইতিমধ্যে আমি CII-র সঙ্গে আলোচনা করেছি। তারাও কিন্তু এমনটা চায় না। হুগলীতে একটা দুর্ভাগ্যজনক ঘটেছে। ১০৭ জনের চাকরি নিয়ে যে জব অফার করা হয়েছিল সেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল৷ ১৬ সেপ্টেম্বর সিআইআই এফআইআর করেছে ওদের এক এজেন্টের বিরুদ্ধে। ওই ১০৭ জনের ভবিষ্যৎ কোনওভাবেই নষ্ট হতে দেব না বলে দাবি করেন মুখ্যসচিব।
মুখ্যসচিব এদিন আরও জানিয়ছেন, ভোকেশনাল (Vocational Training) ট্রেনিং ও পলিটেকনিকের (Polytechinc) ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে৷ গত দশ বছরে ১৭৬ টি নতুন পলিটেকনিক কলেজ খোলা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে বা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ২০১১ সালে ৩৪ হাজার ৮২১ জনের তালিকা ছিল৷ যা ১ লক্ষ ২৬ হাজার ৮০০ জন হয়েছে ২০২২ সালে। এখানে যারা ট্রেনিং নিচ্ছেন তারা সর্বভারতীয় স্তরে শীর্ষ স্থান পাচ্ছেন অনেকেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…