মুম্বই পুলিশের হাতে গ্রেফতার দাউদের ঘনিষ্ঠ সঙ্গী রিয়াজ ভাটি

খবর লাইভ : গ্রেফতার হলেন দাউদের ঘনিষ্ঠ সঙ্গী রিয়াজ ভাটি ৷ সোমবার পশ্চিম আন্ধেরি থেকে মুম্বই পুলিশের ‘অ্যান্টি এক্সটরশন সেল’-এর হাতে ধরা পড়েন এই ব্যবসায়ী ৷ তোলাবাজির (in extortion case) অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশের এই বিশেষ সেল ৷ এছাড়া খুনের হুমকি দেওয়ার অভিযোগে মুম্বইয়ের ভারসোভরা পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে (Dawood Ibrahim close aide businessman Riyaz Bhati arrested by the Mumbai Police Anti Extortion Cell) ৷তদন্তকারী পুলিশ আধিকারিকদের মতে, ভাটি এবং মহম্মদ সালিম ইকবাল কুরেশি ওরফে সালিম ফ্রুট ভারসোভায় এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়েছিল ৷ মহম্মদ সালিম ইকবাল, দাউদ ইব্রাহিমের আত্মীয় ছোটা শাকিলের (Dawood Ibrahim’s close aide Chhota Shakeel) ঘনিষ্ঠ ৷ ভাটি এবং সালিম ওই ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর কাছ থেকে 30 লক্ষ টাকা অর্থমূল্যের একটি গাড়ি এবং সাড়ে 7 লক্ষ টাকা তোলা আদায় করে ৷ এই ঘটনায় ছোটা শাকিল এবং সালিম ফ্রুট (Chhota Shakeel and Salim Fruit) নামে এফআইআর দায়ের করা হয়েছে, জানিয়েছেন আধিকারিকেরা ৷

আরও পড়ুনঃ ইরানে মাসা আমিনির মৃত্যুতে এখনও চলছে বিক্ষোভ, মৃত৭৬

জানা গিয়েছে, গ্রেফতার হওয়ার আগে এইসি দল (Anti Extortion Cell) ভাটিকে জিজ্ঞাসাবাদ করে ৷ মঙ্গলবার ভাটিকে আদালতে পেশ করা হবে ৷ অতীতেও রিয়াজ় ভাটিকে তোলাবাজি, জমি দখল এবং গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ 2015 এবং 2020 সালে দেশ ছেড়ে পালানোর জন্য সে ভুয়ো পাসপোর্ট ব্যবহার করেছিল, জানিয়েছেন আধিকারিকেরা ৷ ডি কোম্পানি সিন্ডিকেটের বিরুদ্ধে সালিম ফ্রুটকে অতীতে এনআইএ গ্রেফতার করেছে ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago