গান্ধী পরিবারের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, মন্তব্য গেহলতের

খবর লাইভ : কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না গান্ধী পরিবারের কোনও সদস্য । দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী তাঁকে এই কথা জানিয়েছেন বলে দাবি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের (Gehlot Said no members of the Gandhi Family will contest) । পাশাপাশি তিনি বলেন, এই নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া একপ্রকার নিশ্চিত ৷ তবে কবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন, তা এখনও ঠিক হয়নি (Rajasthan CM Ashok Gehlot says will soon fix date of filing nomination for Congress President) । সেটা খুব শিগগিরি জানাবেন প্রবীণ কংগ্রেস নেতা । সাংবাদিকদের তিনি জানান, বারে বারেই রাহুল গান্ধীকে সভাপতি পদে ফেরার জন্য অনুরোধ করছিলেন । কিন্তু ওয়েনাড়ের সাংসদ তাতে রাজি হননি ।

আরও পড়ুনঃ লালুকে সঙ্গে নিয়ে ফের দিল্লিতে নীতীশ, রবিবার বৈঠক সোনিয়ার সঙ্গে

ভারত জোড়ো আন্দোলনে অংশ নিতে কেরলে গিয়েছেন মন্ত্রী অশোক গেহলত ৷ তিনি সাংবাদিকদের বলেন, “গান্ধী পরিবারের কোনও সদস্য আর কংগ্রেস সভাপতি হবেন না ৷ কোনও বিশেষ কারণে ঠিক হয়েছে যে অ-গান্ধী পরিবারের কেউ এবার সভাপতি হবে ৷”
তাহলে কি এটা বিজেপির স্বজনপোষণের অভিযোগের ফল ? এ প্রসঙ্গে সোনিয়া-অনুগামী অশোক গেহলত বলেন, “2019 সালে এটা রাহুল গান্ধী বলেছিলেন তিনি পোস্ট ছাড়াও অনেক বেশি কাজ করবেন ৷ ওয়ার্কিং কমিটিতে এ কথা জানিয়েছিলেন তিনি ৷ এখনও তিনি সেই একই কথা বলছেন যে, তিনি কোনও পদ ছাড়াই দলের জন্য কাজ করবেন ৷”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago