খবর লাইভ : শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Education Minister Dharmendra Pradhan) ৷
আরও পড়ুনঃ ৬০ হাজার প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!
শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”বাংলায় শিক্ষাব্যবস্থা ঠিকঠাক চলছে না । গত কয়েক বছর ধরে এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরি পদপ্রার্থীরা আন্দোলন করছেন । হাইকোর্ট বক্তব্য এসেছে এই বিষয় নিয়ে । এই নিয়োগ দুর্নীতিতে সংশ্লিষ্ট প্রচুর লোকের নাম এসেছে । তাদের থেকে টাকা উদ্ধার হয়েছে। ওই দফতরের মন্ত্রী গ্রেফতার হয়েছেন । এরপরেও রাজ্য সরকারের কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না । এটা খুবই চিন্তার বিষয় । মন্ত্রী-আমলারা জেলে যাওয়ার পরেও এই সরকার কিছুই করছে না । এই কারণে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম । কিন্তু তার উত্তর এখনও পাইনি ।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…