৬০ হাজার প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

খবর লাইভ : প্রাথমিক নিয়োগে স্বচ্ছতা আনতে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৬০০০০ প্রাথমিক শিক্ষকের ‘মেধার’ হিসেব চায় উচ্চ আদালত। ৩০ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর বিভাজন-সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ গান্ধী পরিবারের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, মন্তব্য গেহলতের

প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সম্পূর্ণ নম্বর বিভাজন-সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে’র। ২০১৪ TETথেকে নিযুক্ত এই ৬০০০০ প্রাথমিক শিক্ষকের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০১৬ ও ২০২০ নিয়োগ প্রক্রিয়া থেকে নিযুক্ত এই ৬০০০০ প্রাথমিক শিক্ষক।
এদিকে, হাইকোর্টের নির্দেশ মেনে সময়সীমার আগেই চাকরির সুপারিশপত্র দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশ্ন ভুল মামলায় ১৮৭ জনকে চাকরির নির্দেশ তিন দফায় দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মধ্যে ১৮৫ জনের চাকরির সুপারিশ পত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদকে গতকাল বৃহস্পতিবারই পাঠিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আজ শুক্রবার বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিস থেকে নিয়োগপত্র পাবেন ওই চাকরি প্রার্থীরা। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। সম্প্রতি তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়। এ দিন পুরো তালিকা তৈরি করে ইতিমধ্যেই বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে ১৮৫ জনের নাম, মেধা তালিকা আকারে।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ নেওয়া হয়। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই নির্দেশও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৮৭ জনকে নিয়োগ করার জন্য নির্দেশ দেন তিনি। ২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে নিয়োগ করার নির্দেশ ছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

5 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago