মুম্বই বন্দর থেকে কয়েক হাজার কোটির হেরোইন উদ্ধার

খবর লাইভ : মুম্বই থেকে উদ্ধার বিপুল পরিমাণে মাদক ৷ দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল বুধবার জানিয়েছে, একটি কন্টেনারে প্রায় 22 টন লাইকোরিসে হেরোইনের প্রলেপ দেওয়া ছিল ৷ আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত করা হেরোইনের মূল্য 1 হাজার 725 কোটি টাকা, জানিয়েছে পুলিশ (Heroin worth crores seized from Nava Sheva Port Mumbai) ৷

আরও পড়ুনঃ আজ অস্কারের দৌড়ে ‘চোলো শো’

এর আগে মাসের প্রথম দিকে মাদক উদ্ধারে যৌথ অভিযান (Joint Operation) চালিয়ে বড় সাফল্য পেয়েছে গুজরাত এটিএস (Gujarat ATS) ৷ কলকাতা বন্দর (Kolkata Port) থেকে উদ্ধার হয় প্রায় 200 কোটি টাকার মাদক (Heroin Seized) ৷ গুজরাত পুলিশের (Gujarat Police) সন্ত্রাসবিরোধী শাখা (Anti Terrorist Squad) বা এটিএস (ATS), ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence), পঞ্জাব পুলিশ এবং দিল্লি পুলিশ কলকাতা বন্দরে যৌথ অভিযান চালায় ৷ সেই সময়ে একটি কন্টেনার থেকে প্রায় 40 কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয় ৷ সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে এই মাদক আমদানি করা হয়েছিল ৷
শুক্রবার হঠাৎ কলকাতা বন্দরে অভিযান চালায় গুজরাত পুলিশের এটিএস ৷ তাদের কাছে মাদক আসার গোপন খবর ছিল ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এই অভিযানে গুজরাত এটিএস-এর সঙ্গে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের গোয়েন্দারাও ছিলেন ৷ পরে জানা যায়, পঞ্জাব ও দিল্লি পুলিশের একটি অংশও এই অভিযানে ছিল ৷ সংশ্লিষ্ট সূত্রের দাবি, এদিন একইসঙ্গে কলকাতা বন্দরের 16 এবং 6 নম্বর গেটে যৌথ অভিযান চালানো হয় ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago