খবর লাইভ : রাত পোহালেই BJP-র নবান্ন অভিযান (Nabanna Abhijan)। উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে যেতে আস্ত একটি ট্রেন ভাড়া করেছে BJP। কিন্তু সেই ট্রেনে ওঠার সময়ই বাধল গোল। BJP কর্মী-সমর্থকদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। খোদ পুলিশকর্মীরা BJP কর্মী-সমর্থকদের ট্রেনে উঠতে বাধা দিচ্ছে বলে অভিযোগ। এমনকি তুফানগঞ্জের বিধায়ক (Tufanganj MLA) মালতী রাভাকেও ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়িকা। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ স্টেশন চত্বরে।
এদিন কোচবিহারের তুফানগঞ্জ থেকেই BJP-র ভাড়া করা ট্রেনে চেপে উত্তরবঙ্গের দলীয় কর্মী-সমর্থকদের কলকাতা যাওয়ার কথা ছিল। ট্রেনটি তুফানগঞ্জ স্টেশন (Tufanganj Station)থেকে রওনা দিয়ে নিউ কোচবিহার (New Cooch Behar) হয়ে কলকাতার (Kolkata) উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। সেইমতো এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ ট্রেনটি তুফানগঞ্জ স্টেশনে ঢোকে। BJP কর্মীরাও ট্রেনে চেপে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ে স্টেশনে ঢুকতে গেলেই তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিশাল পুলিশবাহিনী ব্যারিকেড দিয়ে গেট আটকে BJP কর্মীদের তুফানগঞ্জ স্টেশনে ঢুকতেই বাধা দেয় বলে অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে।
পুলিশের এই আচরণে ক্ষুব্ধ তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা বলেন, “পুলিশ-প্রশাসন আমাদের ট্রেনে উঠতে বাধা দিচ্ছে। বিশাল লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে স্টেশন চত্বর। আমাদের গেটে ঢুকতেই দিচ্ছে না। আমাদের কোনভাবে নবান্ন অভিযানে যেতে দেবে না, উপরমহল থেকে এমনই অর্ডার এসেছে বলে পুলিশ জানাচ্ছে। এমনকি রাজ্য সভাপতির কাছে যাবেন বললেও তাঁদের যেতে দেওয়া হচ্ছে না, আটকে রাখা হয়েছে বলে অভিযোগ মালতী রাভার।” তবে তাঁরা পুলিশের এই নির্দেশ মেনে নেবেন না এবং এর বিরুদ্ধে অন্যরকম পদক্ষেপ করবেন বলে হুঁশিয়ারি দেন BJP বিধায়ক।
পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলে স্টেশনের বাইরে বিক্ষোভ দেখান BJP কর্মীরা। প্রায় আধ ঘণ্টা ধরে এই বিক্ষোভ চলার পর অবশেষ পুলিশ BJP কর্মীদের স্টেশনে ঢোকার অনুমতি পায়। ততক্ষণ পর্যন্ত ট্রেনচিও প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তারপর BJP কর্মী-সমর্থকেরা ট্রেনে উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তবে নবান্ন অভিযান হয়ে গেলে এই বিষয়টি নিয়ে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মালতী রাভা। কোচবিহারের পর আলিপুরদুয়ার স্টেশনেও একই ঘটনা ঘটে বলে অভিযোগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…