‘মমতা-অভিষেকের বড় দুর্নীতির তথ্য দেব’, তারিখ জানালেন শুভেন্দু অধিকারী!

খবর লাইভ : আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বিজেপি। তার প্রস্তুতি হিসেবে শনিবার বিকেলে খেজুরির তল্লা থেকে হেঁড়িয়া পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেদিন রাজ্য বিজেপির নবান্ন চলো কর্মসূচি তার ঠিক পরের দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বিবাহ-বহির্ভূত সম্পর্ক চাপা দিতেই জোড়া খুন? মানছেন না তদন্তকারীরা

মুখ্যমন্ত্রীর সেই প্রশাসনিক মিটিংকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন,”উনি ভয়ে মেদিনীপুরে পালিয়ে যাচ্ছেন। নিমতৌড়িতে যেদিন প্রশাসনিক মিটিং করবেন মুখ্যমন্ত্রী, ওইদিন কলকাতায় আমি সাংবাদিক সম্মেলন করব। সেখানে মুখ্যমন্ত্রী এবং ভাইপো ও তাঁর ঘনিষ্ঠরা শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলাতে যেসব আর্থিক বেনিয়ম করেছেন, তার তথ্য পরিসংখ্যান তুলে ধরব।”
শুভেন্দু আরও বলেন, “১৩ তারিখ আমাদের নবান্ন অভিযান কর্মসূচি। তার আগে থেকেই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে মেদিনীপুরে পালিয়ে যাচ্ছেন। উনি পুলিশ বাবাকে বলেছেন পারলে বাঁচাবেন। উনি মেদিনীপুরের মানুষকে বিশ্বাস করেন। তাই উনি মেদিনীপুরে আসছেন। তবে মেদিনীপুরের লোক আবার মেদিনীপুরের ভূমিপুত্রদেরকেই বিশ্বাস করেন। কোনও ফুপুকে বিশ্বাস করে না।”
আনিস খানের দাদাকে মারধরের অভিযোগ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “এ রাজ্যে কোন সাক্ষী বা বাদী নিরাপদ নন। গতকাল মঙ্গলকোটের হিংসার ঘটনার রায়দানে প্রমাণিত। প্রমাণ লোপ করার জন্যই আনিসের দাদাকে মারধর করা হয়েছে। আমি বলব আনিসের বাবা কিংবা তার পরিবারের উচিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এই মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করা। একইসঙ্গে এই ঘটনায় সিবিআই তদন্ত চাওয়ার জন্য তার পরিবারকে আবেদন জানানোর কথাও বলব।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago