লকডাউনেই কোটি কোটি কামিয়েছে গার্ডেনরিচের আমির!

খবর লাইভ : ‘ই-নাগেটস’ নামে মোবাইল গেমিং অ্যাপ বানিয়ে কোটি কোটি টাকার প্রতারণা। গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধারের পর জোরকদমে এর উৎস সন্ধানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কী ভাবে, কোন পথে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে লোক ঠকাতেন আমির, তা শনিবারই জানিয়ে দিয়েছে ইডি।

আরও পড়ুনঃ ‘মমতা-অভিষেকের বড় দুর্নীতির তথ্য দেব’, তারিখ জানালেন শুভেন্দু অধিকারী!

রবিবার ইডি সূত্রে খবর, লকডাউন চলাকালীনই রমরমা হয়ে উঠেছিল আমিরের এই অ্যাপ প্রতারণা। ঘরবন্দি মানুষ, করোনার ভয়ে কাঁটা মানসিকতাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন অভিযুক্ত আমির খান। জানা গিয়েছে, ওই অ্যাপের কয়েক হাজার ইউজার ছিল। লকডাউনের সময় ঘরে বসে ৩-৪ হাজার টাকা রোডগারের টোপ দেওয়া হয়েছিল।
অনলাইনেই রোজগার করা যাবে এই অ্যাপের মাধ্যমে, এবং এই অ্যাপেই জমা করতে হবে টাকা। তার পরই পুরো গায়েব। শনিবার কোটি কোটি টাকা উদ্ধারের পর সারা রাজ্য হতবাক। ইডি আধিকারিকদের নজর এবার আমির কবে কবে টাকা তুলত তার হিসেবের দিকে। সেই তথ্য ব্যাঙ্কের কাছ থেকে ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা।
ইডি জানিয়েছে, লোক ঠকানোর উদ্দেশ্যেই এই গেমিং অ্যাপটি বানিয়েছিলেন আমির। প্রাথমিক ভাবে মোবাইলে এই গেম যাঁরা খেলতেন, তাঁদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হত। লোভনীয় কমিশনও মিলত। তা দেখেই অ্যাপটির প্রতি সাধারণ মানুষের ঝোঁক বাড়ে বলে দাবি ইডি-র। এই গেম খেলার পর ওয়ালেটে যে পরিমাণ টাকা জমত, তা সহজেই বিনা বাধায় তুলে নিতে পারতেন গ্রাহকরা। ফলে খেলাটির প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতেন অনেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago