খবর লাইভ : আরব অমিরশাহির দুবাই শহরে তৈরি হতে চলেছে এমন একটি রিসর্ট, যা অবিকল চাঁদেরই মতো দেখতে। নাম রাখা হয়েছে ‘মুন ওয়ার্লড রিসর্ট’ বা সংক্ষেপে ‘মুন রিসর্ট’। প্রকল্পটির খরচ ধরা হয়েছে আনুমানিক ৪০ হাজার কোটি টাকা।
কানাডার একটি নির্মাণসংস্থার তৈরি করার কথা চাঁদটি। প্রকাণ্ড গোলকের মতো দেখতে এই স্থাপত্যের উচ্চতা হবে প্রায় ৭৩৫ ফুট। গোলক নির্মাণে ব্যবহৃত হবে কংক্রিট, স্টিল, কাচ, অ্যালুমিনিয়াম ও কার্বনফাইবার। ভিতরে থাকবে বিলাসবহুল হোটেল, স্পা, কৃত্রিম লেগুন ও রেস্তরাঁর মতো হরেক রকমের বন্দোবস্ত। বিনোদন ও পর্যটনের বাইরেও থাকবে ‘স্কাই ভিলা’ নামের ৩০০টি আবাসনও। স্থাপত্যশিল্পীদের দাবি, প্রতি বছরে সব মিলিয়ে প্রায় এক কোটি মানুষ থাকতে পারবেন এই গোলকের ভিতর।
পর্যটকরা যাতে সত্যিই মহাকাশ ভ্রমণের মতো অনুভূতি পান, তার জন্য ‘লুনার কলোনি’ বলে একটি বিশেষ রিসর্ট তৈরির পরিকল্পনা করা হয়েছেন বলেও দাবি স্থাপত্যশিল্পীদের। সেখানে বছরে ২১ লক্ষ পর্যটক থাকতে পারবেন। মহাকাশযানের আদলে একটি বিশেষ যান তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে নির্মাতা সংস্থা। প্রতি বছর এই রিসর্ট থেকে ১৪ হাজার ৩৩৭ কোটি টাকা আয় হবে বলে আশা প্রশাসনের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…