খবর লাইভ : নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুখ পুড়েছে সরকারের৷ এবার রাজ্য সরকারের পর্যালোচনা বৈঠকে নিয়োগ নিয়ে সব মন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ স্থায়ী হোক বা অস্থায়ী, সরকারি নিয়ম মেনে অনুমতি ছাড়া কোনও নিয়োগই করা যাবে না বলে সব দফতরের মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
যে হেতু শিক্ষা দফতরেই নিয়োগ দুর্নীতির সবথেকে বেশি অভিযোগ সামনে এসেছে, তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেই বিশেষ করে সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ যে কোনও নিয়োগের আগে প্রতিটি দফতরের নির্দিষ্ট কমিটির থেকে অনুমতি নিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এসএসসি, টেট সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার৷ শিক্ষা দফতরের মতো দমকল দফতরেও নিয়োগে অনিয়মের অভিযোগে আদালতে মামলা হয়েছে৷ নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একের পর একে মামলায় হাইকোর্টের নির্দেশে প্রায়শই অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এ দিনের নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
মুখ্যমন্ত্রী অবশ্য কয়েকদিন আগে অবশ্য শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, সরকারে থাকলে কাজে ভুল হবেই৷ কারণ নিচুতলার কেউ চুরি করে এসে তার দায় এসে পড়ে সরকারের উপরে৷ আর চোরকে ধরতে ধরতে সে পালিয়ে যায়৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…