১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান মেন ও কর্ড লাইনে লোকাল ট্রেন পরিষেবা স্তব্ধ

খবর লাইভ : আগামী কয়েকদিন হাওড়া বর্ধমান কর্ড ও মেন সেকশানে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে ৷ জানতে পারা গিয়েছে ৩-১৩ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত বাতিল থাকবে বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন ৷

আরও পড়ুনঃ খুনের সাজা যাবজ্জীবনের কম হবে না, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার উল্লেখ করল সুপ্রিম কোর্ট

ফলে হাতেগোনা বেশ কয়েকটি ট্রেনই চলবে এই কয়েকটি দিন ৷ সংক্ষিপ্ত করা হবে বয়েকটি ট্রেনের যাত্রাপথও ৷
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া বর্ধমান শাখার শক্তিগড়, রসুলপুরে থার্ড লাইনের কাজ চলছে, সেই জন্য কর্ড ও মেন লাইনে ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে ৷
১৫ ঘণ্টা পর্যন্ত সেই ট্রাফিকের মেয়াদ ৷ ফলত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় কার্যত ট্রেন চলাচল স্তব্ধ থাকবে ৷
৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত ট্রেন নম্বর ৩১১৫১-এ যাত্রা ব্যান্ডেলে শেষ হবে। ব্যান্ডেল থেকে চলবে ৩১১৫২ ।
ব্যান্ডেল থেকে ৩৭৭৮১, হাওড়া থেকে ০৩০৫১ ও বর্ধমান থেকে ৩৭৭৮৪ ও ০৩০৫২ বাতিল থাকবে। ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২, খবর পূর্ব রেল সূত্রে ।
হাওড়া বর্ধমান মেন লাইনে যে সমস্ত ট্রেনের যাত্রাপথ সংক্ষিত করা হয়েছে সেগুলি হল ৷
আপ ট্রেনের বিস্তারিত বিবরণ, ৩৭৮১৯ (মেমারিতে সকাল ৮.৪১), ৩৭৮২৫ (মেমারিতে সকাল ১১.৫২), ৩৭৮৩১ (মেমারিতে বিকেল ৪.০৪), ৩৭৮৩৫ (মেমারিতে বিকেল ৪.৩৮), ৩৭৮৪৫ (মেমারিতে সন্ধে ৭.৪৫) এবং ৩৭৮৫৩ (মেমারিতে রাত ১০.১৬) লোকাল মেমারি পর্যন্ত চলাচল করবে । ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২ (৫ সেপ্টেম্বর, ২০২২ ছাড়া) পর্যন্ত এই ট্রেনগুলি চলবে ।
ডাউন ট্রেনের বিস্তারিত বিবরণ, ৩৭৮৩০, ৩৭৮৩৬ এবং ৩৭৮৪২ লোকাল ট্রেন মেমারি থেকে ছাড়বে। সকাল ৯.১২ ছাড়বে, ডাউন ৩৭৮৩০ লোকাল। ডাউন ৩৭৮৩৬ লোকাল বেলা ১২.৫১ মেমারি থেকে ছাড়বে। বিকেল ০৪.৫৬-এ ছাড়বে ডাউন ৩৭৮৪২ লোকাল ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago