খবর লাইভ :কেন্দ্রীয় ওয়েবসাইটের সমস্যায় দেশ জুড়ে থমকে ডাক্তারি গবেষণা। চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য আগে অনলাইনে নথিভুক্ত করতে হয় ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রি-ইন্ডিয়া ওয়েবসাইটে। কিন্তু সেটি যারা চালায়, কেন্দ্রীয় সেই চুক্তিভিত্তিক কর্মীদের মেয়াদ শেষ হওয়ায় কাজ থমকে গিয়েছে সি টি আর আই – এর। ফলে নতুন কোনও গবেষণার প্রস্তাব ৫ অগাস্টের পর আর নথিভুক্ত করা হচ্ছে না। বিপাকে পড়েছেন চিকিৎসা-গবেষণার সঙ্গে যুক্ত চিকিৎসক এবং বিজ্ঞানীরা।
দেশে যত ক্লিনিক্যাল ট্রায়াল হয়, ২০০৭ থেকে তেমন ৪৫ হাজারেরও বেশি গবেষণার তথ্যাবলি সি টি আর আই এর অনলাইন ডেটায় মজুত রয়েছে। এই ডেটাবেসের রক্ষণাবেক্ষণ করেন চিকিৎসা – বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদরা। এঁদের একটা অংশই কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক কর্মীর। এঁদেরই চুক্তি ফুরিয়েছে গত ৩০ জুন। তার পর চুক্তির নবীকরণ হয়নি। প্রতিষ্ঠান এখন কার্যত কর্মীহীন অবস্থায় রয়েছে। ১ লা জুলাই থেকে এর অগস্ট পর্যন্ত ১,০৬০ টি ট্রায়াল নথিভুক্ত রয়েছে। এরমধ্যে বাংলার ট্রায়াল ৪৪ টি। ফলে নিয়ম অনুযায়ী, এই সময়ে ট্রায়ালও শুরু করা যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…